স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে সাক্ষাৎতে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের বাংলাদেশের বিমানবন্দরে যাত্রী তথ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের এ আগ্রহ প্রকাশ করেন।
বুধবার (৮ এপ্রিল) প্রতিমন্ত্রীর নিজস্ব দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স মিশেল লি বৈঠকে দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে দক্ষ জনশক্তি রফতানি ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় অংশ নেওয়া যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, বর্তমানে প্রায় এক দশমিক ৩৫ লাখ বাংলাদেশি কর্মী সিঙ্গাপুরে কর্মরত রয়েছেন। তিনি বাংলাদেশে থাকা ছয়টি ‘ইনস্টিটিউট অব ম্যারিন টেকনোলজি’ থেকে ডিপ্লোমা এবং শর্ট কোর্স সম্পন্নকারীদের সিঙ্গাপুরের বিভিন্ন বন্দরে নিয়োগ দেওয়ার প্রস্তাব করেন। এছাড়া তিনি ‘স্যান্ডবক্স’ প্রকল্পের আওতায় বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা বৃদ্ধিরও অনুরোধ জানান।
সিঙ্গাপুর হাইকমিশনার বাংলাদেশের দক্ষ জনশক্তির প্রশংসা করেন এবং ভবিষ্যতে চাঙ্গি এয়ারপোর্ট, সান্তোসা দ্বীপ ও পায়া লেভার এয়ারবেসে বাংলাদেশি দক্ষ শ্রমিক নিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি ঢাকা-সিঙ্গাপুর রুটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বর্তমান সাতটি ফ্লাইট দ্বিগুণ করার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় মহান মুক্তিযুদ্ধের পর দ্রুততম সময়ের মধ্যে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর অন্যতম হিসেবে সিঙ্গাপুরের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন।
রিপোর্টার্স২৪/ফয়সাল