| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ২০:৪১:৫৩:অপরাহ্ন  |  ৯৭১০২ বার পঠিত
ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জরুরি বিভাগে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিকেলে জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং জরুরি বিভাগে নতুন রোগী ভর্তি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসার জন্য জরুরি বিভাগে আসেন। চিকিৎসকরা তাকে প্রেসক্রিপশন দেন। তবে সরকারি ওষুধ সরবরাহ না থাকায় বাইরে থেকে ওষুধ কিনতে বলা হলে এ নিয়ে শিক্ষার্থী ও তার সহপাঠীদের সঙ্গে চিকিৎসকদের বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কয়েক দফায় সংঘর্ষে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪