| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনা ও কামালকে ফেরত চাইল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ২১:৪১:৫১:অপরাহ্ন  |  ৯৬৮৮৩ বার পঠিত
শেখ হাসিনা ও কামালকে ফেরত চাইল বাংলাদেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

ডিপ্লোম্যাটিক রিপোর্টার: ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠককালে এই অনুরোধ জানান। একই সফরে তিনি ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালর সঙ্গেও পৃথক বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত আনার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীর এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

আলোচনায় উভয় দেশ পারস্পরিক আস্থা, সম্মান ও লাভজনক সহযোগিতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে।পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

তিনি শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তারে ভারত সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে উভয় পক্ষের সম্মতির কথা উল্লেখ করেন।

এদিকে ভারতীয় পক্ষ জানায়, চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সেবা আগামী সপ্তাহগুলোতে সহজ করা হবে।

বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে খলিলুর রহমান ভারত থেকে জ্বালানি ও সার রপ্তানি বাড়ানোর আহ্বান জানান। এ বিষয়ে ইতিবাচক বিবেচনার আশ্বাস দেন ভারতের মন্ত্রী হরদীপ সিং পুরি।

বৈঠকে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা অব্যাহত রাখা এবং সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় দেশ একমত হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪