| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদি হত্যা মামলার আটক আসামিদের ফিরিয়ে দিতে সম্মত ভারত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ২১:৪৯:৫২:অপরাহ্ন  |  ৯৬২৭০ বার পঠিত
ওসমান হাদি হত্যা মামলার  আটক আসামিদের  ফিরিয়ে দিতে সম্মত ভারত
ছবির ক্যাপশন: সংগৃহীত

ডিপ্লোম্যাটিক রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে আলোচনায় বসেন।

বৈঠকে ওসমান হাদির হত্যাকাণ্ডের সন্দেহভাজনদের গ্রেপ্তারে সহায়তার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে উভয় দেশ একমত হয়েছে বলে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর অনুরোধও পুনর্ব্যক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন।

এ ছাড়া বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া আগামী সপ্তাহগুলোতে সহজতর করার আশ্বাস দেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪