সিনিয়র রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বুধবার (৮ এপ্রিল) এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশে হাম উপসর্গে মৃতের সংখ্যা ১৩৮, এর মধ্যে ২১ জন হাম রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১,১৩৩।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,২৪৮। এছাড়া, হাসপাতাল ভর্তি হয়েছেন ৭,৫৭৭ জন, যার মধ্যে ১,৫৯৯ জন নিশ্চিতভাবে হাম রোগী। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫,২৪১ জন।
ঢাকা বিভাগে এসব মৃত্যুর এবং নতুন সংক্রমণের বেশিরভাগ ঘটনা ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি