| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সহজেই জানুন আপনার ভোটকেন্দ্র কোথায়...

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ০৯:৪৬:১৭:পূর্বাহ্ন  |  ৯৩৯৫৯ বার পঠিত
সহজেই জানুন আপনার ভোটকেন্দ্র কোথায়...

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত থাকা শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ভোটারদের সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য দুটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোবাইল অ্যাপ ও হটলাইন সেবার মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে এসব তথ্য জানা যাবে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

অ্যাপের মাধ্যমে তথ্য জানার উপায়:

ভোটাররা ‘Smart Election Management BD’ অ্যাপটি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। এরপর অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্মতারিখ প্রদান করলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর, কেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।

হটলাইনের মাধ্যমে তথ্য জানার উপায়:

ভোটাররা হটলাইন নম্বর ১০৫-এ কল করেও ভোটার তথ্য জানতে পারবেন। এ ক্ষেত্রে এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রয়োজন হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ ভোটারদের ভোগান্তি কমাবে এবং ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে সহায়ক হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪