| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৫ ইং | ০৫:২১:২৫:পূর্বাহ্ন  |  ১৬৮৮৬৪৯ বার পঠিত
রাজবাড়ীতে ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
ছবির ক্যাপশন: ধর্ষণ : প্রতীকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর পাংশায় প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিহাব মন্ডল (১৭) ও হাসমত আলী (১৮) নামে দুই যুবকের বিরুদ্ধে। রবিবার (১৫ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ২ শিক্ষার্থী বড় বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্রী।

অভিযুক্ত সিহাব কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে ও হাসমত আলী একই এলাকার জেহের আলী মন্ডলের ছেলে।

ভুক্তভোগী ২ শিক্ষার্থী বলেন, আমরা স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে নওড়া বনগ্রাম এলাকায় এলে সিহাব ও হাসমত আমাদের পথ রোধ করে এবং পকেট থেকে ব্লেড বার করে আমাদের ভয় দেখিয়ে পাশের পান বরজের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এবং এই বিষয় জানাজানি হলে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়।

ধর্ষণের শিকার এক শিক্ষার্থীর বাবা বলেন, প্রকাশ্য দিবালোকে আমার মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে আমি থানায় মামলা করবো।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিতে এসেছেন। অভিযোগের কার্যক্রম প্রক্রিয়াধীম। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪