| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ১৪:৪২:০৭:অপরাহ্ন  |  ৯২৯৬৭ বার পঠিত
অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। এর আগে গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবর এলাকায় বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব-২। এ সময় পালানোর চেষ্টা করলে ফয়সাল করিমকে আটক করা হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন আদাবর থানায় র‌্যাবের হাবিলদার মশিউর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ফয়সাল করিম এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসা, খুন-জখম ও জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং এসব কর্মকাণ্ড পরিচালনায় অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন।

তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম এ মামলায় জামিনে ছিলেন। পরে ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। সর্বশেষ গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪