| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি-জামায়াত প্রার্থীর ভোটগ্রহণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শেরপুর-৩ আসন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ১৫:০০:৫১:অপরাহ্ন  |  ৯২৮৯৫ বার পঠিত
বিএনপি-জামায়াত প্রার্থীর ভোটগ্রহণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শেরপুর-৩ আসন

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া সংসদ নির্বাচনে ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ভোটগ্রহণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

স্টাফ রিপোর্টারবৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জামায়াত প্রার্থীর অভিযোগ করে বলেন, প্রশাসনের বিরুদ্ধে ‘সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং’ এবং ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে এদিকে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল  তা নাকচ করে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর দাবি তোলেন তিনে বলেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে সেইসাথে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আমি এখানো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের প্রথম কয়েক ঘণ্টায় বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতিতে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪