| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৫ হাজার টন তেল নিয়ে জাহাজ ভিড়লো পতেঙ্গায়

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ২০:৫২:০৯:অপরাহ্ন  |  ৫৭৪১৩৪ বার পঠিত
২৫ হাজার টন তেল নিয়ে জাহাজ ভিড়লো পতেঙ্গায়

স্টাফ রিপোর্টার: দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের ধারাবাহিকতায় এবার ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের জাহাজটি বন্দরের পতেঙ্গা ডলফিন জেটিতে ভিড়ে। এর আগে বুধবার রাতে মালয়েশিয়া থেকে আসা ফার্নেস অয়েল বোঝাই জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা।

এদিকে, মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে গতকাল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪