| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ২০:৫৪:৫২:অপরাহ্ন  |  ৮৯৪৩১ বার পঠিত
রাজধানীর তুরাগে বস্তিতে আগুন

রিপোর্টার্স ডেস্ক: রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় ৫০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার ফাইটারদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন বস্তির অন্যান্য অংশে ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে কাজ করছেন এবং ক্ষয়ক্ষতির প্রকৃত বিবরণ জানার চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪