| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ১২:৫৮:২৩:অপরাহ্ন  |  ৭৭৯২৭ বার পঠিত
জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে।শুক্রবার(১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আজ ১৩তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছিল। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়। আজ সকালে পাস হওয়া ১০টি বিলের ক্ষেত্রে বিশেষ কমিটি অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করেছিল।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সংসদে দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ শহরের পরিকল্পিত নগরায়ণ ও প্রশাসনিক কাঠামোর উন্নয়নে ৫টি পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপন করেন। ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ নামের বিলগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।

আর্থিক খাত ও রাজস্ব ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনটি বিল সংসদে আনা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিলগুলো উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, শুল্ক কাঠামো সংক্রান্ত ‘এক্সাইজেস এন্ড সল্ট বিল, ২০২৬’ এবং দেশের বর্তমান কর ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়নের লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’।

রিপোর্টাস২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪