| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিল্পকলায় ৫ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ১৩:৪৫:১৫:অপরাহ্ন  |  ৭৭৩৮৮ বার পঠিত
শিল্পকলায় ৫ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। ঢাকঢোল বাদন, লাঠি খেলা, ঘুড়ি উড়ানো ও লাটিম খেলা দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।

এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকছে জারিগান, পটের গান, বাউল গান, পুঁথি পাঠ, কবিগান, গাজির গান, গম্ভীরা, জালালগীতি, ভাওয়াইয়া, বাউল গান, বিভিন্ন সংগঠনের সমবেত নৃত্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী ও নৃত্যশিল্পীদের পরিবেশনা, তারকা শিল্পীদের পরিবেশনা ও ব্যান্ড সংগীত, ভিন্ন জাতিগোষ্ঠীর সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী  সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠান সূচিতে থাকবে, রহিম বাদশা রূপবান কন্যা, পুতুলনাট্য পরিবেশনা বাছেরের বিয়ে। থাকছে অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শনী।অন্যদিকে, বাংলাদেশের লোকশিল্প প্রদর্শনী ও লোকশিল্প কর্মশালাও অনুষ্ঠিত হবে।

রিপোর্টার্স২৪/ এম এইচ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪