| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিফ হুইপের রসিকতায় সংসদে হাসির ঝড়

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ১৪:৪২:০২:অপরাহ্ন  |  ৭৬৮৫৩ বার পঠিত
চিফ হুইপের রসিকতায় সংসদে হাসির ঝড়

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় সংসদের অধিবেশনে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ ঘিরে এক ভিন্নধর্মী ও হাস্যরসাত্মক পরিবেশের সৃষ্টি হয়। বিরতির সময় আপ্যায়নের মেন্যু জানতে চাইলে চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মজার ছলে “তিমি ও হাঙর” পরিবেশনের কথা বলে উপস্থিত সদস্যদের মধ্যে হাসির রোল তোলেন।

শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের কার্যক্রম চলাকালে জুমার নামাজের বিরতির আগে তিনি সংসদ সদস্যদের সংসদ ভবনের এলডি হলে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

এ সময় তিনি বলেন, আপনারা সবাই অবগত আছেন যে জুমার নামাজের পর আমাদের একটু মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে। যেহেতু আমরা বিকেলে আবারও সেশন করব, তাই সবাইকে সংসদ সদস্য ভবনে দাওয়াত করছি।

এরপর কয়েকজন সদস্য খাবারের মেন্যু সম্পর্কে জানতে চাইলে তিনি হাস্যরস করে বলেন, ভাই আপ্যায়নে সবই হয়। আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ ধরে নিয়ে এসেছি এবং আরও দুটি হাঙর আসতেছে ইনশাআল্লাহ।

তার এমন মন্তব্যে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে তাৎক্ষণিকভাবে হাসির রোল পড়ে যায় এবং অধিবেশনের পরিবেশ কিছু সময়ের জন্য প্রাণবন্ত হয়ে ওঠে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪