| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে এগোচ্ছে: অ্যাটর্নি জেনারেল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ১৪:৫৮:২৪:অপরাহ্ন  |  ৭৬৬৩৩ বার পঠিত
সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে এগোচ্ছে: অ্যাটর্নি জেনারেল

রিপোর্টার্স২৪ ডেস্ক: অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মাণের যে প্রত্যাশা জনগণের মধ্যে তৈরি হয়েছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, এ সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল মাঠে সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে এবং বর্তমান সরকার সেই চেতনারই প্রতিফলন।

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন এবং সংক্ষুব্ধ পক্ষের আইনগতভাবে আপিলের সুযোগ রয়েছে। সরকার বা আসামিপক্ষ ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, অভিযুক্তরা সাধারণত নিজেদের নির্দোষ দাবি করে থাকেন, তবে অসন্তোষ থাকলে তা গণমাধ্যমে নয়, আদালতের মাধ্যমে উপস্থাপন করাই উচিত।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি জানান, পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ। আইনমন্ত্রী এ বিষয়ে সংসদে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন।

তিনি আরও বলেন, হাইকোর্ট এ বিষয়ে রায় দিলেও তা এখনো চূড়ান্ত নয়। আপিল নিষ্পত্তির পর সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি নির্ধারিত হবে। কোটচাঁদপুরে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসন, আইনজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪