| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন বাতিল করতে হবে: গোলাম পরওয়ার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ১৫:১২:৩৪:অপরাহ্ন  |  ১৮৬৮৪১ বার পঠিত
শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন বাতিল করতে হবে: গোলাম পরওয়ার

রিপোর্টার্স২৪ ডেস্ক: শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১০ এপ্রিল) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বাদ জুমা আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল, জাল ভোট, নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করে দলটি।

গোলাম পরওয়ার বলেন, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না, যা গতকালের নির্বাচনে আবারও প্রমাণিত হয়েছে। শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন বাতিল করতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি যে পথে হাঁটছে তা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তার ভাষায়, ফ্যাসিস্ট শেখ হাসিনা না থাকলেও সব আগের মতোই আছে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সংসদে তা অক্ষরে অক্ষরে মানার কথা বলা হলেও গণভোটের ফল মানা হচ্ছে না। তিনি দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে ৭০ শতাংশ ভোট পড়লেও জনগণের সেই রায়কে উপেক্ষা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ ভোট দিয়ে ‘না’ বাস্তবায়ন করা জনগণের সঙ্গে প্রতারণা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪