| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১০:৩৭:৫১:পূর্বাহ্ন  |  ৭৩৬০৪ বার পঠিত
যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রিপোর্টার্স২৪ ডেস্ক: রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য দেশের দুই জেলার বেশ কিছু এলাকায় আজ শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে সংযোগ চালু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিলেট ও নাটোর জেলার নির্দিষ্ট কিছু এলাকায় এই লোডশেডিং কার্যকর হবে।

সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, লাক্কাতুয়রা স্টেডিয়াম উপকেন্দ্রের অধীনে তিনটি ফিডারের আওতাভুক্ত এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলোর মধ্যে রয়েছে। ওসমানী বিমানবন্দর আবাসিক এলাকা, সিলেট ক্লাব, পর্যটন ও অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, কাকুয়ারপাড়, ফরিদাবাদ হাউজিং, আবাদানি, বড়শালা বাজার (আংশিক), সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগঞ্জ, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গটিলা ও সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকা।

অন্যদিকে নাটোরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি-এর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতায় চৌকিরপাড় ফিডার এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় কাজ আগেভাগে সেরে রাখার পরামর্শ দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪