| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় বাড়াতে পারে গরমের তীব্রতা: আবহাওয়া অধিদপ্তর

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১২:২২:২৭:অপরাহ্ন  |  ৫৫১১৬১ বার পঠিত
ঢাকায় বাড়াতে পারে গরমের তীব্রতা: আবহাওয়া অধিদপ্তর

স্টাফ রিপোর্টার: রাজধানীতে আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একইসাথে আকাশ মেঘলা ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ।

আজ (শনিবার) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় ভ্যাপসা গরমের অনুভূতি আগের তুলনায় আরও বাড়তে পারে তবে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম  দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।  

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪