| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণে আরও ২৭ শিশু ভর্তি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১২:৫০:৪৮:অপরাহ্ন  |  ৫৭৮১ বার পঠিত
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণে আরও ২৭ শিশু ভর্তি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় রোগটির লক্ষণ নিয়ে নতুন করে ২৭ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে ৭৭ শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তির সংখ্যা বেড়েই চলেছে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ১০ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে মমেক হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে শনিবার (১১ এপ্রিল) সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩৭১ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৮৪ শিশু এবং ১০ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২২ শিশু। বর্তমানে চিকিৎসাধীন ৭৭ শিশু।

সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, এক শিশুর স্পর্শে আরেক শিশুর শরীরে হাম ছড়িয়ে না যায়, সে জন্য অবিভাবকদেরও সচেতন থাকা জরুরি। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪