| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারাই মনোনয়ন পাবেন: রিজভী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১৩:২৭:৫৩:অপরাহ্ন  |  ৬৫৪৯৯ বার পঠিত
আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারাই মনোনয়ন পাবেন: রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আন্দোলন-সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, সংসদে কথা বলার দক্ষতা রয়েছে এবং সমাজে যাদের সুনাম আছে দল তাদেরই মনোনয়ন দেবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) একদিনেই প্রায় পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আজ এবং আগামীকাল রোববার (১২ এপ্রিল) এই তিন দিন মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া চলবে।

রিজভী আহমেদ বলেন, গতকাল থেকেই অনেক প্রার্থী ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত বোর্ডে এসব আবেদন যাচাই-বাছাই করা হবে। মনোনয়ন বাছাই প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তা খুব শিগগিরই জানানো হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করছি গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে অতীতে তাদের সংসদ সদস্য বাছাই করেছে, এবারও সেই প্রক্রিয়া অনুসরণ করা হবে। যারা প্রার্থী হতে আগ্রহী, তাদের ফরম দেওয়া হচ্ছে। তারা নির্ধারিত কাগজপত্রসহ আবেদন জমা দেবেন।

দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, বিগত ১৬–১৭ বছর ধরে এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে। অবশেষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ার সুযোগ এসেছে। এই সুযোগকে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, জনগণ এখন দেখতে চায় সংসদে সরকারি দল ও বিরোধী দল কীভাবে দায়িত্ব পালন করছে এবং একটি জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে কিনা।

রিজভী আহমেদ বলেন, দেশের বিভিন্ন জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সবখানেই জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি থাকা উচিত।

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কেউ ফেসবুকে স্বাধীন মত প্রকাশ করলেই গভীর রাতে গ্রেপ্তারসহ নানা ধরনের নিপীড়নের শিকার হতে হয়েছে। সেই কঠিন সময়েও নারীরা সাহসিকতার সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছেন।

তিনি বলেন, যারা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, সংসদে কথা বলার দক্ষতা রয়েছে এবং সমাজে যাদের গ্রহণযোগ্যতা ও সুনাম আছে দল নিশ্চয়ই তাদের মূল্যায়ন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

মনোনয়ন প্রক্রিয়া নিয়ে তিনি জানান, গতকাল শুক্রবার (১০ এপ্রিল) থেকে ফরম বিক্রি শুরু হয়েছে এবং শনিবার ও রোববার পর্যন্ত তা অব্যাহত থাকবে। এরপর প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন চূড়ান্ত করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪