| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে দুটি মোটরসাইকেল ও ১ হাজার ৪০০ গুলি উদ্ধার: বিজিবি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১৫:৫৫:৫৭:অপরাহ্ন  |  ৬৪১৩৩ বার পঠিত
খাগড়াছড়িতে দুটি মোটরসাইকেল ও ১ হাজার ৪০০ গুলি উদ্ধার: বিজিবি

 খাগড়াছড়ি প্রতিনিধি; পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।শনিবার (১১ এপ্রিল) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়, পানছড়ির বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল ৪টার দিকে পানছড়ি সীমান্তের বৌদ্ধমনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনি  এলাকায়  বিজিবির একটি টহলদল অবস্থান নেয়। এ সময় সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন ব্যক্তি বিজিবি সদস্যদের  সংকেত পেয়েও  তাদের অতিক্রম করে  মোটরসাইকেল ও একটি ব্যাগ ফেলে পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগে ১ হাজার ৪০০ রাউন্ড গুলি পায় বিজিবি।

এ ঘটনায় বিজিবি সতর্ক  করে বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান চলমান থাকবে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪