স্টাফ রিপোর্টার: যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন, জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি বলেছেন, সরকারের পক্ষ থেকে অঙ্গীকার করা হয়েছে, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারের নির্বাচন দেওয়া হবে। এর মাধ্যমে দেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন এবং নির্বাচিত নেতারাই স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করবেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, গত দুই বছরে জনপ্রতিনিধিদের অনেকেই পলাতক ছিলেন, সব মিলিয়ে পরিস্থিতি অস্থিতিশীল ছিল। এই অবস্থায় জনসেবা ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে সেইসঙ্গে বর্তমানে আইনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা বা প্রতীক না রাখার, যুগান্তকারী পদক্ষেপ পদক্ষেপ বলে মনে করেন তিনি।
নুরুল ইসলাম মনি উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিনি বিএনপির প্রধানমন্ত্রী না,পুরো বাংলাদেশের গণমানুষের প্রধানমন্ত্রী তার মতো নেতা থাকার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে।
রিপোর্টার্স২৪/ফয়সাল