নওগাঁ প্রতিনিধি: নওগাঁ কালিতলা ব্রিজ থেকে হাপানিয়া বাজার পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ একটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে নওগাঁ কালিতলা ব্রিজ সংলগ্ন এলাকায়, সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।। এই কাজ বাস্তবায়ন করছে এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট' প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) । প্রকল্পের সংশ্লিষ্টরা জানান, এই খালের পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ৯৮ লাখ ৭৪ হাজার ৭৮৩ টাকা।
এ সময় বক্তারা বলেন, "আজ থেকে নওগাঁয় খাল খনন কর্মসূচি শুরু হলো। এই প্রকল্পের আওতায় জেলায় আরও পাঁচটি খাল খনন করা হবে। কৃষি ও পরিবেশ রক্ষায় এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।
স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘ ২০ বছর পর খালটি খনন করা হচ্ছে। আগে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে খালটি পুরোপুরি শুকিয়ে যেত। এখন পুনঃখননের ফলে কয়েক হাজার কৃষক খালের পানি ব্যবহার করে কম খরচে কৃষি কাজ করতে পারবেন।
রিপোর্টার্স২৪/ফয়সাল