| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই দিনেই ব্যাপক সাড়া বিএনপির নারী আসনে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ০৫:১০:৪৩:পূর্বাহ্ন  |  ১৯৭২৭৮ বার পঠিত
দুই দিনেই ব্যাপক সাড়া বিএনপির নারী আসনে

স্টাফ রিপোর্টার: সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি দুই দিনে ১ হাজার ছাড়িয়েছে। দলটি জানিয়েছে, আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী চূড়ান্ত করা হবে।

শনিবার (১১ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম চলে। সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আগত নারী নেত্রীদের উপস্থিতিতে কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দুই দিনে মোট ১ হাজার ২৫টি ফরম বিক্রি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই করা হবে। যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং সংসদে কথা বলার সক্ষমতা রাখেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

মনোনয়নপ্রত্যাশীরা আশা প্রকাশ করেন, বিগত দেড় দশকে গ্রেপ্তার, নির্যাতন ও রাজনৈতিক চাপের মধ্যেও যারা দলের পাশে থেকেছেন, তাদেরই মূল্যায়ন করা হবে। নির্বাচিত হলে জনগণের স্বার্থে সংসদে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

রোববার পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

উল্লেখ্য, আগামী ১২ মে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন নির্বাচিত সংসদ সদস্যরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪