| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানবন্দর স্টেশনে টিটিইকে মারধর, আটক ২

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ০৫:৪৬:৫৮:পূর্বাহ্ন  |  ৫৯১৩৬ বার পঠিত
বিমানবন্দর স্টেশনে টিটিইকে মারধর, আটক ২

স্টাফ রিপোর্টার: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে আন্তনগর চট্টলা এক্সপ্রেসের ট্রেন টিকিট পরিদর্শক (টিটিই) হাসান আল মামুনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই তরুণকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে পৌঁছালে টিটিই হাসান আল মামুন যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন। এ সময় যাত্রী ফাহিম (১৯) ও আফরান (২০)-এর সঙ্গে টিকিট দেখানো নিয়ে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়।

একপর্যায়ে তারা স্ট্যাপলার দিয়ে টিটিইর মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন এবং তার মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়। পরে সহকর্মী ও উপস্থিত ব্যক্তিরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠান।

ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষের সহায়তায় অভিযুক্ত দুজনকে আটক করে রেলওয়ে পুলিশ। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার স্বার্থে নিয়মিত টিকিট পরীক্ষা করা হয়। এ ধরনের হামলা দুঃখজনক এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যাত্রীদের শৃঙ্খলা বজায় রেখে ভ্রমণের আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪