| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণে অষ্টম অবস্থানে রাজধানী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১০:৪৮:৫৬:পূর্বাহ্ন  |  ৫৮৬২২ বার পঠিত
ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণে অষ্টম অবস্থানে রাজধানী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের দূষিত শহরের তালিকায় কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থানে। বায়ুদূষণ কমে আজ রোববার সকালে শহরটি অষ্টম স্থানে নেমে এসেছে, যদিও বায়ুমান এখনও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়েই রয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৪৯। আগের দিন একই সময়ে এই শহরটি তালিকার শীর্ষে অবস্থান করছিল।

প্রতিবেদনে বলা হয়, তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার একিউআই স্কোর ২৩৩—যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডের চিয়াং মাইয়ের স্কোর ২১২ এবং তৃতীয় অবস্থানে থাকা সৌদি আরবের রিয়াদের স্কোর ২১০।

এদিকে, গতকাল শনিবার তালিকার ২২তম ও ২৩তম অবস্থানে থাকা পাকিস্তানের করাচি ও লাহোর আজ যথাক্রমে চতুর্থ ও দশম স্থানে উঠে এসেছে। শহর দুটির একিউআই স্কোর যথাক্রমে ১৭২ ও ১৫১, যা বাসিন্দাদের জন্য অস্বাস্থ্যকর বলে ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়, যেখানে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪