| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২২ ক্যারেট স্বর্ণের ভরি কমে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১১:৫৮:৩২:পূর্বাহ্ন  |  ৫৮৪৮৮ বার পঠিত
২২ ক্যারেট স্বর্ণের ভরি কমে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের স্বর্ণবাজারে আবারও দামের পরিবর্তন এসেছে। দুই দফা বৃদ্ধির পর এবার স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস। ঘোষিত নতুন দাম অনুযায়ী  রোববার (১২ এপ্রিল) সারা দেশে এই দরেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা। একইভাবে ১৮ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা প্রতি ভরি।

এর আগে গত বুধবার স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। ফলে অল্প সময়ের ব্যবধানে বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে।

বাজুস আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দাম কার্যকর থাকবে। তবে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪