সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বিষধর সাপের দংশনে বিথী খাতুন নামের এক তরুণীর মৃত্যু ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ(১২ এপ্রিল) সকালে নিজ বাড়ির রান্নাঘর ঝাড়ু দেওয়ার অবস্থায় পায়ে তীব্র ব্যথা অনুভব করেন বিথী খাতুন। পরে পরিবারের সদস্যরা বিষধর সাপে দংশন বুঝতে পেরে তাৎক্ষণিক তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। বেলা ১১টার দিকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিথী খাতুনের মিত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পরিবার ও এলাকাবাসী। এদিকে গ্রামবাসীদের মধ্যে বিষধর সাপের আতঙ্ক বিরাজ করছে।
চিকিৎসক ডা. ফয়সাল সরদার বলেন, হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছিল সর্বোচ্চ চেষ্টা ফলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
রিপোর্টার্স২৪/ফয়সাল