| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লটারি পদ্ধতি মেধা নির্ধারণ করে না: শিক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১৪:৩৭:২৪:অপরাহ্ন  |  ৫৮২০২ বার পঠিত
লটারি পদ্ধতি মেধা নির্ধারণ করে না: শিক্ষামন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্কুলে ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি নিয়ে চলমান সমালোচনার মধ্যেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, লটারি পদ্ধতি কখনোই মেধা নির্ধারণ করতে পারে না।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্কুলে লটারিতে কতজন ভর্তি হয় আর কতজন অন্য প্রক্রিয়ায় সুযোগ পায় সব তথ্যই আমার জানা আছে। আমি স্পষ্টভাবে বলছি, লটারি মেধা নির্ধারণ করে না।

তিনি আরও বলেন, লটারি পদ্ধতি নিয়ে তাকে ঘিরে নানা সমালোচনা হচ্ছে, কেউ কেউ অভিযোগ করছেন এটি ধনী-গরিবের বৈষম্য তৈরি করছে। তবে তার মতে, এই পদ্ধতি না মেধা নির্ধারণ করে, না বৈষম্য কমায়।

শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলো আমাদের ব্যবস্থার দুর্বলতার কারণেই তৈরি হয়েছে। আগে আমাদের নিজেদের শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে হবে। শিক্ষকরা কী শেখাবেন, সেটাই এখন আমাদের অগ্রাধিকার।

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সামনে রেখে ঢাকা অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

সভায় বিভিন্ন শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষা খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষক প্রশিক্ষণ ও মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী, একই সঙ্গে কোচিং নির্ভরতা কমানোর আহ্বান জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪