| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়া থেকে আসছে ৬০ হাজার টন ডিজেল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১৫:৪৮:১৫:অপরাহ্ন  |  ৫৮০৫৬ বার পঠিত
মালয়েশিয়া থেকে আসছে ৬০ হাজার টন ডিজেল

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের জ্বালানি সরবরাহ জোরদারে মালয়েশিয়া থেকে বড় চালানে ডিজেল আমদানি করা হচ্ছে। প্রায় ৬০ হাজার টন ডিজেল নিয়ে দুটি ট্যাংকার জাহাজ ১৪ এপ্রিল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, ‘এমটি টর্ম দামিনি’ ও ‘এমটি লুসিয়া সোলিস’ নামের জাহাজ দুটি পৃথক সময়ে, প্রায় তিন ঘণ্টার ব্যবধানে বন্দরে ভিড়বে। জাহাজ দুটিতে মোট প্রায় ৭ কোটি ১১ লাখ লিটার ডিজেল বহন করা হচ্ছে।

বিপিসির নিয়মিত সরবরাহকারী ইউনিপেক (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড (চীন) এবং পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি)-জাপিন এই চালান সরবরাহ করছে।

জানা গেছে, ডেনমার্কের পতাকাবাহী ‘এমটি টর্ম দামিনি’ মালয়েশিয়ার জোহর বন্দর থেকে এবং ইন্দোনেশিয়ার পতাকাবাহী ‘এমটি লুসিয়া সোলিস’ মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে গত ৯ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে।

জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন, এই চালান দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে এবং বাজারে চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪