| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১৮:৫১:৩৯:অপরাহ্ন  |  ৫৭২৯৩ বার পঠিত
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

স্টাফ রিপোর্টার: সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ধানমন্ডির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক বলেন, শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার শফিক আহমেদকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী ছিলেন।

শফিক আহমেদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তার জন্ম ১৯৩৭ সালে, কুমিল্লায়। ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শফিক আহমেদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪