| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন সভাপতি আতিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ২১:২৫:৪২:অপরাহ্ন  |  ৫৩৪৬৪ বার পঠিত
শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন সভাপতি আতিকুর রহমান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আতিকুর রহমান। 

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির ‘ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

এ সময় ২০২৬-২০২৮ মেয়াদের জন্য এডভোকেট আতিকুর রহমানকে কেন্দ্রীয় সভাপতি  এবং  সাধারণ সম্পাদক হিসিবে লস্কর মোহাম্মদ তাসনিকে  ঘোষণা করা হয়।

আতিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা-বাড্ডা-ভাটারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ছিল পরে ১১দলিয় জোটের অপরিহার্যে এনসিপির মূখ্যপ্রাত্র নাহিদ ইসলাম কে স্থলাভিষিক্ত করা হয়। এর আগে তিনি ২০১৬ সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতিরসহ কয়েকটি গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন।

জানা যায়, ২০০৯ সালে মিথ্যা মামলায় গ্রেপ্তার হন ও কারাভোগ করেন আতিকুর রহমান। এরপর ২০১৩ সালে একাধিক মামলায় ৯ মাস জেল খাটেন তিনি। আওয়ামী সরকারের পতনের পর গার্মেন্টস ও ঔষধ শিল্পে পরিকল্পিত অস্থিরতা নিরসনে জোরালো ভূমিকা পালন করেন। 

আরও জানা যায়, জুলাই আন্দোলনে জোরালো ভূমিকা পালন করেন আতিকুর রহমান। সেসময় তিনি আওয়ামি সরকারের পতনের লক্ষ্যে ছাত্র-শ্রমিকদের পরামর্শ ও সহযোগিতা করে আসছিলেন।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪