| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলশানে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ২১:৫৫:১৮:অপরাহ্ন  |  ৫৬৩৪১ বার পঠিত
গুলশানে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানা এলাকা থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।

গুলশান থানা সূত্রে জানা যায়, ১২ এপ্রিল গুলশান থানার একটি টিম বিকেল ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানাধীন ৩৬ নম্বর রোডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৫০ লাখ টাকার জাল নোট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪