| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন তিন কণ্ঠশিল্পী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ০০:০৩:৩৮:পূর্বাহ্ন  |  ৫২৬২১ বার পঠিত
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন তিন কণ্ঠশিল্পী

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দেশের জনপ্রিয় তিন কণ্ঠশিল্পী—বেবী নাজনীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন। তারা দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য, বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য এবং রিজিয়া পারভীন নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর বেবী নাজনীন বলেন, দীর্ঘ চার দশকের রাজনৈতিক আনুগত্য এবং নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য থেকেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত গত ৪০ বছর ধরে মেনে আসছি, ভবিষ্যতেও মানব। দেশ ও নতুন প্রজন্মের জন্য কাজ করতে চাই।’

কনকচাঁপা জানান, দলে দীর্ঘদিনের নিষ্ঠার মূল্যায়ন করে মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। একই সঙ্গে দল যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেওয়ার কথাও জানান তিনি।

অন্যদিকে রিজিয়া পারভীন বলেন, কিশোরগঞ্জ থেকেই তিনি আবেদন করেছেন এবং সেখান থেকেই নির্বাচিত হতে চান। তিনি বলেন, নারীদের উন্নয়ন ও সংস্কৃতি নিয়ে কাজ করাই তার প্রধান লক্ষ্য হবে, যদি তিনি মনোনয়ন পান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪