| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত?

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১০:৫৯:৪৩:পূর্বাহ্ন  |  ৫১৮৯৩ বার পঠিত
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত?

রিপোর্টার্স২৪ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম টানা পতনের ধারায় প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শক্তিশালী মার্কিন ডলারের প্রভাবে এই দরপতন ঘটেছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।

সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা ২২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭১৮ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে এটি ৭ এপ্রিলের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের জুন ডেলিভারির গোল্ড ফিউচারস ১ শতাংশ কমে ৪ হাজার ৭৪২ ডলারে নেমে আসে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সাম্প্রতিক শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতির সম্ভাবনা ক্ষীণ হয়েছে। এর ফলে ডলার ও তেলের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। তিনি বলেন, তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়াতে পারে যা স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব ফেলে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে স্বর্ণের দাম ১১ শতাংশের বেশি কমেছে বলে জানা গেছে।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পতন দেখা গেছে। রুপার দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪ দশমিক ২৩ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে ২ হাজার ৩৪ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। তবে ব্যতিক্রম হিসেবে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৫ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারেও স্বর্ণের দামে উচ্চমাত্রা বজায় রয়েছে। বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা দরে বিক্রি হচ্ছে।

সূত্র: রয়টার্স


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪