| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুপুরের মধ্যে সিলেট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১১:২৬:৩৬:পূর্বাহ্ন  |  ৫২৬৮০ বার পঠিত
দুপুরের মধ্যে সিলেট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রিপোর্টার্স২৪ ডেস্ক: সিলেট অঞ্চলের কিছু এলাকায় দুপুরের মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে।

ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট ও আশপাশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, আগামী দুই দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তৃতীয় দিন (১৪ এপ্রিল) থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

এদিকে রাজধানী ঢাকায় বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪