| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১২:২৯:৫৪:অপরাহ্ন  |  ৫১৬১১ বার পঠিত
বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের তৈরি মঞ্চ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই জানিয়ে র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ হুঁশিয়ারি দিয়ে বলেন, এরপরও র‌্যাবের কমান্ডো বাহিনী প্রস্তুত আছে এবং যে কোনো নাশকতার চেষ্টা হলেই নসাৎ করা হবে।

এর আগে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয় পুরো এলাকার। ড্রোন ও সিসিটিভি দিয়ে পুরো এলাকা করা হচ্ছে মনিটরিং। ওয়াচ টাওয়ার মাধ্যমেও চলছে নজরদারি। পোশাকের বাইরে ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকেও প্রস্তুত থাকবে র‌্যাব বলেও জানান তিনি।

গুজব রোধে সাইবার টিম কাজ করছে বলেও জানান আহসান হাবীব পলাশ।

এদিকে, বর্ষবরণে রমনার বটমূলে প্রস্তুত হচ্ছে মঞ্চ। শেষ মুহূর্তে চলছে ঝাড়ামোছার কাজ। শুধু মঞ্চই নয়, ঝেড়ে মুছে পরিষ্কার করা হচ্ছে পুরো এলাকা। সকাল ৬টা ১৫ মিনিটে অনুষ্ঠান শুরু হবে সম্মেলিত কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের পরিবেশনা দিয়ে। মোট ২২টি গান পরিবেশিত হবে প্রায় দুই ঘণ্টার এ অনুষ্ঠানে। আজ বিকেল ৩টায় শুরু হবে ছায়ানটের গানের মহড়া।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪