| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নববর্ষে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৩:১১:৫০:অপরাহ্ন  |  ৫৩৭৩৪ বার পঠিত
নববর্ষে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলা নববর্ষ উপলক্ষে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানায়, পয়লা বৈশাখের দিন অর্থাৎ মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২৬) ঢাকার দুইটি মেট্রোস্টেশন সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এদিকে উৎসবমুখর নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে ওই এলাকায় জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থাপনার কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪