| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৩:১৭:৩২:অপরাহ্ন  |  ৫১৪৫৮ বার পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

সোমবার (১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠক সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৯টা ২০ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে টেলিনর গ্রুপের সিইওর সঙ্গে তাঁর বৈঠক শুরু হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। টেলিনর গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশে চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হয় বলেও জানা গেছে।

টেলিনর গ্রুপের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি Telenor Group প্রধানের গুরুত্বপূর্ণ সফরগুলোর একটি বলে মনে করা হচ্ছে। ডিজিটাল সংযোগ সম্প্রসারণে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪