| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৩:৩২:৪৮:অপরাহ্ন  |  ৫২৩৪৭ বার পঠিত
জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

গাজিপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি জামিনে মুক্তি লাভ করে কারাগারের মূল ফটক দিয়ে বের হয়ে যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর প্রধান কারারক্ষী আব্দুল্লাহ আল মামুন জানান, গত রোববার আবুল সরকারের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই করা হয়। পরে অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে গেছেন।

আবুল সরকারের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল জানান, গত বছরের ২০ নভেম্বর ধর্ম অবমাননা ও কটুক্তির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকার জামিন চেয়ে আবেদন করলে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৫ এপ্রিল তাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪