| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের সঙ্গে ভিসা বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৩:৩৪:৪৩:অপরাহ্ন  |  ৫৩৬৮৮ বার পঠিত
ভারতের সঙ্গে ভিসা বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা কার্যক্রম আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখায় বাংলাদেশ সরকার ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে ইতিবাচক পথে এগিয়ে নিতে উভয় পক্ষের আন্তরিকতা জরুরি। তার ভাষায়, “ভালো মানসিকতা নিয়ে কাজ করলে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব।”

সাম্প্রতিক দ্বিপাক্ষিক আলোচনার প্রসঙ্গে তিনি জানান, গত ৭ এপ্রিল দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর-এর সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বর্তমানে তাকে “পালিয়ে যাওয়া সন্ত্রাসী” হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে।

তিনি দাবি করেন, দেশের সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারত বিভিন্ন সময়ে ভিসা কার্যক্রম সীমিত করে দেয়। বিশেষ করে পর্যটক ভিসা প্রায় সম্পূর্ণ বন্ধ ছিল। নতুন আলোচনার পর চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪