| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাজেটে ব্যবসায়ীদের ওপর কোনো ‘খড়গ’ নামবে না: বাণিজ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৪:৪২:৩২:অপরাহ্ন  |  ৫১২৫৬ বার পঠিত
বাজেটে ব্যবসায়ীদের ওপর কোনো ‘খড়গ’ নামবে না: বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো ধরনের চাপ বা অতিরিক্ত করের “খড়গ” নামবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৬–২৭: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভাটির আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), চ্যানেল ২৪ এবং দৈনিক সমকাল।

বাণিজ্যমন্ত্রী বলেন, রাজস্ব শৃঙ্খলা আনতে করের আওতা বাড়ানো এখন সরকারের অন্যতম লক্ষ্য। তবে ব্যক্তিশ্রেণির কর বাড়ানোর পরিবর্তে করদাতার সংখ্যা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য করের আওতা বাড়ানো, করহার বাড়ানো নয়। করদাতা বাড়ানোর মাধ্যমেই রাজস্ব কাঠামো শক্তিশালী করা হবে।”

মন্ত্রী আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয় কর ব্যবস্থায় যে পরিকল্পনা নিয়ে কাজ করছে, তার ইতিবাচক ফল আসন্ন বাজেট ও পরবর্তী বছরগুলোতে দেখা যাবে।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা একসঙ্গে কাজ করব এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাব।”

অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে ডিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করা এবং সর্বোচ্চ করহার ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেয়। একই সঙ্গে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করহার সমন্বয় এবং স্বয়ংক্রিয় করপোরেট রিটার্ন পদ্ধতি চালুর সুপারিশ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অর্থনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪