| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুদেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া আরও শক্তিশালী হচ্ছে: প্রণয় ভার্মা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৫:০৬:১৩:অপরাহ্ন  |  ৫৩৭১৬০ বার পঠিত
দুদেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া আরও শক্তিশালী হচ্ছে: প্রণয় ভার্মা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সময়ের সঙ্গে আরও স্বাভাবিক ও সুদৃঢ় হচ্ছে। দুই দেশের মধ্যে আবেগ, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের গভীর বন্ধন রয়েছে, যা উভয় পক্ষই ধরে রাখতে কাজ করছে।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। জ্বালানি, যোগাযোগ ও সংস্কৃতি এসব খাতে আমাদের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত।

হাইকমিশনার জানান, এমন সব খাতে কাজ করার সুযোগ রয়েছে যেখানে দুই দেশের জনগণই সরাসরি উপকৃত হবে। পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে এসব সহযোগিতা আরও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, বৈঠকে দুই দেশের সংসদীয় কার্যক্রম নিয়মিত আদান-প্রদান অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪