| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৫:১৯:০৭:অপরাহ্ন  |  ৪৯০৩৯ বার পঠিত
জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: শফিকুর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না  এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শুধু রাজনীতিবিদ বা শিক্ষার্থীরাই নয়, শ্রমজীবী মানুষও ব্যাপকভাবে অংশ নেয় এবং প্রাণ দিয়েছে। তার দাবি অনুযায়ী, আন্দোলনে শহিদদের বড় অংশ শ্রমিক শ্রেণির মানুষ ছিলেন।

তিনি বলেন, জুলাইয়ের কারণে আজ সরকার আছে, বিরোধী দল আছে। জুলাই না থাকলে কিছুই থাকত না। তাই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার টিকতে পারবে না।

সংসদের কার্যক্রম নিয়ে সমালোচনা করে তিনি বলেন, বিরোধী দলের কণ্ঠ দমনের চেষ্টা করা হলেও তারা জনগণের অধিকার আদায়ের লড়াই থেকে পিছিয়ে যায়নি।

তিনি আরও অভিযোগ করেন, সংসদে এক ধরনের “ফ্যাসিবাদের ছায়া” রয়েছে এবং সেখানে কোনো ধরনের “জমিদারি মানা হবে না” বলেও মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, দেশের রাজনৈতিক আন্দোলন এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং সেটি সফল করার আহ্বান জানান। তার ভাষায়, এটি হালুয়া-রুটির ভাগের আন্দোলন নয়, এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন।

এ সময় ব্যাংক খাত নিয়েও সমালোচনা করে তিনি বলেন, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪