স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগে অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন মো. সায়েম (২০), মো. বিপ্লব মৃধা (২৩), মো. আল-আমিন, মো. অন্তর (৩২), মো. রফিক (৩৬), মো. মাহিন (২১), মো. বাবুল হোসেন (৪০), শান্তা, মো. বাবুল হোসেন (৪০), মালেকা (৫০), আব্দুল আলী (৬৪), জেসমিন (৪৫), মো. ইমতাজুল হক ছোটন (২২), মো. জহিরুল ইসলাম ইকবাল (২৪), মোছাঃ আয়েশা আক্তার (৩০) ১৬। মো. শাহজালাল (৪০), মো. রোকন বেপারী (২৪), মো. নাহিদ (২৫), মো. জীবন (২২), রাজীব ওরফে সজিব বিশ্বাস (৪০), হেলাল বেপারী ওরফে সাগর বেপারী (২২), মোঃ হৃদয় (২২), মো. সাইফুল ইসলাম , মোঃ সুজন (২০) , মো. আরমান (২৫), নাজমুল হাসান রিয়াজ (১৯), মো. সোহাগ কাজী (১৯), মো. নুর আলম (২৮), মোঃ মৃদুল খন্দকার (২৫), মো. আবুল কালাম আজাদ(৫৬), মো. সুমন(২৫), মো. পারভেজ হোসেন ওরফে আনাস(৩০), মো. জুয়েল রানা(৩২), মো. ইমরান (২২), মো. মিজানুর রহমান (২৮), মো. সাগর (২৭), বাদল মোল্লা (৩৩), মো. বিজয় (১৯), মো. সাকিম হোসেন (৩০), মো. রকি(২৬), মো. মাইনুদ্দিন (২০), মো. ওমর ফারুক (২৫), মো. নাঈম, মো. আলাউদ্দিন, মো. আল আমিন (৩৪), সাদিয়া আক্তার ওরফে বন্যা (২৮), শাহিনা বেগম ও মো. রাকিব (৩০)।
ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে যাত্রাবাড়ী থানার ১৯ জন, কদমতলী থানার ১৫ জন, শ্যামপুর থানার চারজন, ডেমরা থানার পাঁচজন, গেন্ডারিয়া থানার চারজন ও ওয়ারী থানার একজন রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপ-পুলিশ কমিশনার নাসিরুদ্দিন।
রিপোর্টার্স২৪/ধ্রুব