| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে মুচলেকা দিয়ে সরকার ক্ষমতায় বসেছে : শিবির সভাপতি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ০০:২০:৩৭:পূর্বাহ্ন  |  ৪৭৫৮৮ বার পঠিত
ভারতে মুচলেকা দিয়ে সরকার ক্ষমতায় বসেছে : শিবির সভাপতি

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গণভোটের ব্যাপারে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছি। সরকারকেও বলার চেষ্টা করছি। এরআগে আওয়ামী ফ্যাসিবাদের সময়ে যখন আমরা আন্দোলন করেছি, মিছিলের মাধ্যমে বক্তব্য বিবৃতি দিয়ে অবস্থান কর্মসূচি মানববন্ধনের মাধ্যমে আমরা বুঝানোর চেষ্টা করছি সরকারকে, কিন্তু তারা বোঝেনি। পরবর্তীতে আন্দোলনের মাধ্যমে তাদেরকে বোঝানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন তা করে আসছি। একটা অভ্যুত্থানের পরে এতো রক্তের বিনিময়ে যারা বেনিফিসিয়ারি হয়ে ক্ষমতায় গেল, এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হোক আর যে কোনো মেকানিজমেও হোক বা কারও কাছে মুচলেকা দিয়ে ক্ষমতা যাওয়ার পরে তারা দেশটাকে ভালোভাবে পরিচালনা করবে এটাই আমাদের প্রত্যাশা ছিল।

শিবির সভাপতি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সর্বসম্মতিতে গৃহীত অধ্যাদেশগুলো বাস্তবায়নের পরিবর্তে সেগুলো নিজেদের সুবিধামতো পরিবর্তন করা হচ্ছে এবং নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে।

তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে লুটপাটের ক্ষেত্রে অতীতে আওয়ামী লীগ সময় নিয়েছিল, কিন্তু বর্তমানে বিএনপি কোনো সময় নিচ্ছে না। এ ধরনের কর্মকাণ্ডের করুণ পরিণতি হবে। সরকারের ভেতরে কিছু বসে থাকা গুপ্তচর চাচ্ছে এ সরকার অকার্যকর হোক আর দেশটা কার্যকর হোক। এজন্য তারা নানানভাবে চক্রান্ত চালাচ্ছে।

৩১ দফা প্রসঙ্গে সাদ্দাম দাবি করেন, নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নে আন্তরিকতা দেখা যাচ্ছে না। প্রশাসনে দলীয় নিয়োগ না দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তার ব্যত্যয় ঘটছে বলেও তিনি উল্লেখ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪