| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে বিপর্যস্ত ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১০:২৯:৪৮:পূর্বাহ্ন  |  ৪৮০৫৬ বার পঠিত
বায়ুদূষণে বিপর্যস্ত ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে থাকা রাজধানী ঢাকার বাতাস আবারও অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার সাতসকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAir-এর তথ্যে এ চিত্র উঠে এসেছে।

প্রতিষ্ঠানটির সর্বশেষ সূচক অনুযায়ী, ১৫৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং পরিবেশগত ঝুঁকির স্পষ্ট ইঙ্গিত বলছেন বিশেষজ্ঞরা।

আইকিউএয়ারের তথ্যে জানা যায়, এদিন ২৬০ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে ডাকার। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরর স্কোর ১৯৯ এবং তৃতীয় স্থানে থাকা কাঠমান্ডুর স্কোর ১৮৫।

এছাড়া তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে চিয়াং মাই (স্কোর ১৮৪) এবং দিল্লি (স্কোর ১৫৯)। এই তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, দক্ষিণ এশিয়ার শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা তুলনামূলকভাবে বেশি।

বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোর সরাসরি ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। সে হিসাবে ঢাকার বর্তমান ১৫৭ স্কোর ‘অস্বাস্থ্যকর’ স্তরের মধ্যেই পড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরের ভেতরে থাকা উচিত। পাশাপাশি সুস্থ ব্যক্তিদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দীর্ঘমেয়াদে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে উল্লেখ করে নগরবাসীকে মাস্ক ব্যবহার ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পরিবেশগত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও জোর দিয়ে বলা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪