| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১২:১৩:৫৬:অপরাহ্ন  |  ৪৫৮১৩ বার পঠিত
রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলা নববর্ষ বরণ করে নিতে রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে আয়োজিত এই শোভাযাত্রা প্রেসক্লাব, ঢাকা এলাকা থেকে শুরু হয়ে রমনা পার্ক-এ গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নারী, শিশু ও বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ নেন। দেশীয় সংস্কৃতির নানা উপাদান যেমন মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলার প্রদর্শন করা হয়। বাঙালিয়ানায় সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো শোভাযাত্রা হয়ে ওঠে উৎসবমুখর।

এ সময় দেশাত্মবোধক, জারি, সারি ও ভাটিয়ালি গান পরিবেশনের মাধ্যমে তৈরি হয় এক ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশ। শিশুদের অংশগ্রহণ ও ঐতিহ্যবাহী পোশাক শোভাযাত্রাকে আরও আকর্ষণীয় করে তোলে।

শোভাযাত্রার আগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দেশীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে হবে এবং পশ্চিমা ও বিজাতীয় সাংস্কৃতিক প্রভাব থেকে সমাজকে রক্ষা করার আহ্বান জানান। তারা হারানো সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, বাঙালির প্রকৃত চেতনা জাগ্রত করা প্রয়োজন। তবে এমন কোনো সংস্কৃতি অনুসরণ না করার আহ্বান জানানো হয়, যা ইসলামী শরিয়াহ বা ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪