| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে বন্ধ মেট্রো চলাচল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১৩:৫৩:২৭:অপরাহ্ন  |  ৪৭১৫৩ বার পঠিত
বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে বন্ধ মেট্রো চলাচল

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় হাই-ভোল্টেজ বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে যাওয়ার ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ঢাকা মেট্রোরেল চলাচল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উড়ন্ত একটি গ্যাস বেলুন হঠাৎ করে মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎ সঞ্চালনে বিঘ্ন সৃষ্টি হলে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে এমআরটি পুলিশ-এর কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল গণমাধ্যমকে জানান, কারওয়ান বাজার অংশে এই ঘটনা ঘটে। হাই-ভোল্টেজ লাইনে বেলুন আটকে যাওয়ায় তা অপসারণে সময় লাগছে।

তিনি আরও বলেন, যেহেতু এটি উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইন, তাই নিরাপত্তা নিশ্চিত করে বেলুন সরানোর কাজ চলছে। অপসারণ সম্পন্ন হলেই দ্রুত মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হবে বলে আশা করা হচ্ছে।

এ ঘটনায় যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪