| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না : সংস্কৃতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১৪:০৯:১৩:অপরাহ্ন  |  ৪৭১৪৬ বার পঠিত
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না : সংস্কৃতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর রমনা পার্ক-এর জারুল চত্বরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একসময় বলেছিলেন—কোনো প্রতিশোধ নয়, কোনো প্রতিহিংসা নয়। তিনি আরও দাবি করেন, বিএনপি ও তাদের নেতৃত্ব প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।

তিনি বলেন, বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ গড়তে চায়, যেখানে মতপার্থক্য থাকবে, গণতন্ত্র থাকবে এবং “সবার আগে বাংলাদেশ” এই অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, ঐক্যবদ্ধভাবে শান্তির বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। নববর্ষের এই দিনে রাজধানীজুড়ে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বর্ষবরণের নানা আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয় বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪